পোস্টার মেরে নেতা হতে নয়, জনগণের ভাই হতে চাই: রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, পোস্টার মেরে নেতা হতে চাই না, জনগণের ভাই হতে চাই। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের নেতারা জনগণের খোঁজ নেননি। বরং জনগণের টাকায় দিল্লি ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তুলেছেন।

আজ মঙ্গলবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে নির্বাচনী জনসংযোগকালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সার-বীজ-তেলসহ কৃষি পণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, এই জেলায় কোনো সিন্ডিকেট চলবে না। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে আন্দোলনে নামবো।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় জাটকা ইলিশ উদ্ধার, এতিমখানায় বিতরণ

তিনি কৃষকদের উদ্দেশে আরও বলেন, ন্যায্য দাম না পেলে ফসল বিক্রি বন্ধ রাখুন; তাহলেই সিন্ডিকেট ভেঙে যাবে।

নির্বাচিত হলে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং স্বল্প ব্যয়ে গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিগত জনপ্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়ন বলতে তারা দুই কেজি চাল আর এক কেজি মাংস জনগণকে বুঝিয়েছে। শিক্ষা-স্বাস্থ্য সেবার কোনো উন্নতি হয়নি।

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি বন্ধ করার ঘোষণা দিয়ে রাশেদ খান বলেন, বিচারের জন্য আইন-আদালত আছে। নেতার ভয় দেখানোর দিন শেষ।

এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী গণসংযোগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   রাজনীতি   রাশেদ খান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft