চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. শাহাবুদ্দিন। মেলায় ১২টি স্টলে সবজি, ফলসহ বিভিন্ন কৃষিপণ্য উপস্থাপন করা হয়।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘আমরা নিরাপদ খাবার খাচ্ছি কিনা সেটি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। বাড়িতে যে খাবার খাই তা পুষ্টিমান বজায় রেখে রান্না করে টেবিলে সরবরাহ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা জরুরি।’

তিনি বলেন, ‘খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে গিয়ে আমরা এর পুষ্টিগুণ হারিয়ে ফেলছি।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft