চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ এএম

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের বাবা আসাবুল হক জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এরই জেরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft