রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:১২ পিএম

রাজবাড়ী সদর উপজেলায় আর্মি ক্যাম্পের  বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলবার ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক–৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মেড ইন জার্মানি ৬ শর্টের একটি বিদেশি রিভলবার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গোপালগঞ্জে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে গ্রেফতারের পর শনিবার সকাল ৭ টায় রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft