গুরুদাসপুরে মাদক সম্রাট ভূমবু ও তার স্ত্রী মাদকদ্রব্যসহ গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:০৬ পিএম

মো. মাসুদ রানা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি গুরুদাসপুরে মাদক সম্রাট নামে পরিচিত শহিদুল ইসলাম ভূমবু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের সহযোগী একই গ্রামের রুবেল আলী (২৯) কেও গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে মোট ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন : রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট: মাদক কারবারীসহ ৭২ সন্ত্রাসী গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভূমবুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ভূমবু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মে জড়িত। মাঝে মাঝে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল বলেও জানান এলাকাবাসী।

গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।” গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft