বান্দরবানে সেনাবাহিনীর বম পরিবারকে মানবিক সহায়তা প্রদান
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

বান্দরবানে প্রত্যাগত বম সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) বান্দরবান জোন এর উদ্যোগে সেনা জোন প্রাঙ্গনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।এসময় বান্দরবান জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন ২৬ বম সদস্যকে চাল, ডাল, লবন, তেল, আলু ও পেয়াজসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। বম সদস্যরা মানবিক সহায়তা প্রদানের এমন উদ্যোগ কে স্বাগত জানান।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পাশাপাশি শান্তি, সম্প্রীতি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সকল বম জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে তিনি যেকোনও প্রয়োজনে বান্দরবান জোন এ যোগাযোগ করার আহবানও জানান।

আরও পড়ুন : জমির বিরোধে ভাতিজার মারধরে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটুনি

এসময় জোন কমান্ডার প্রত্যাগত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খোঁজখবর নেন।আইনি সহায়তাসহ যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় জানান। মানবিক সহায়তা প্রদানকালে সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এএসএম মাইদুল ইসলাম, বম পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বান্দরবান জোন জানিয়েছে, ২৬ সদস্যের প্রত্যেক কে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি লবন, ৫ কেজি তেল, ৫ কেজি আলু, ৫ কেজি করে পেয়াজ প্রদান করা হয়। 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বম পরিবার পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সহযোগীতা ও নিরাপত্তার মধ্যে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft