‎পাঁচবিবিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যয় জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শন- ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎আজ বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।

‎ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

আরও পড়ুন : গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

‎প্রাণী সম্পদ সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ও খামারী তৌফিক হাসান বাবু প্রমুখ।

‎প্রদর্শনীতে ৩২ স্টলে গরু, ছাগল , হাঁস-মুরগি বিভিন্ন জাতের পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশুর ঔষধ, পশু খাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয় । শেষে প্রদর্শনীতে স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft