প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ এএম

লক্ষ্মীপুরের রামগতি আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন গুদামরোড এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত না ঘটলেও বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ফেনী থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে আসলে চলন্ত অবস্থায় হঠাৎ বাসে আগুন লেগে যায়। এসময় চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ করলে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুন ধরে যায়। বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় বলেও জানান তিনি।
জ/দি