চানখারপুল হত্যাকাণ্ড : তদন্তকারী কর্মকর্তাকে ২য় দিনের জেরা করবেন আসামিপক্ষ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম আপডেট: ২৬.১১.২০২৫ ১২:০১ পিএম

আজ চানখারপুলে ৬ জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। 

বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। 

আরও পড়ুন : প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজনসহ ৪ জন। 

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়া ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে, ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আবজালুল।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft