শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম আপডেট: ২৫.১১.২০২৫ ১১:৫৮ এএম

উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে শীত জেঁকে বসেছে। কুয়াশা খুব বেশি না থাকলেও ভোরের ঠান্ডা বাতাসে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির কাছাকাছি। সকালে বেশ ঠান্ডা অনুভূত হলেও সূর্য ওঠার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়।

মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
স্থানীয়দের মতে, ভোর থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকে। তবে রোদ উঠলে আশপাশ ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সোমবার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি, রোববার ১২.৬, শনিবার ১৪.৭, শুক্রবার ১৪.৯, বৃহস্পতিবার ১৩.৯, বুধবার ১৪.৩ এবং গত মঙ্গলবার ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : রৌমারীর চরাঞ্চলে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে বদলে যাচ্ছে ৩৬০ পরিবার

এদিকে সদর হাসপাতালে শীতজনিত সমস্যায় শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বাড়ছে। সন্তানের চিকিৎসা নিতে আসা কুসুম আক্তার বলেন, রাতে খুব ঠান্ডা পড়ে, সকালে উঠলেও শরীরে শীত জমে থাকে। রোদ উঠলে তবে একটু আরাম পাওয়া যায়।

ভ্যানচালক কামরুল ইসলাম জানান, ভোরবেলা ঠান্ডার কারণে ভ্যান চালানো কষ্টকর হয়ে যায়। তবে রোদ উঠলে চলাফেরা সহজ হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, ‘রাত বাড়লেই ঠান্ডা বাড়ে। সূর্য উঠলেই আবার তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। আজ ১২ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড হয়েছে। নভেম্বর মাসের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft