চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম আপডেট: ২৪.১১.২০২৫ ৯:০১ পিএম

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর কোতয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন- ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল-গুলি উদ্ধার

আগুন নেভাতে স্থানীয় লোকজন ও গুদামের কর্মীরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানান আলমগীর হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   চট্টগ্রাম   আগুন   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft