ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল-গুলি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ভারতীয় তৈরি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি দেশীয় ধারালো দা উদ্ধার করা হয়েছে। এগুলো ঘরের আঙিনায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানা গেছে।

রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে সেনাবাহিনীর একটি টিম হঠাৎ অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাসুদ হোসেন নামের এক ব্যক্তি স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

আরও পড়ুন : ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

পুলিশ প্রাথমিকভাবে জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো মাসুদ হোসেনের ব্যবহৃত হতে পারে। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft