ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ২:১৩ পিএম

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডব্লিউজেডপিডিসি) আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে থেকে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াবুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন নিয়োগ দেওয়া হলে বিদ্যুৎ বিভাগের স্থায়ী জনবল সংকট আরও বাড়বে এবং কর্মদক্ষতা ব্যাহত হবে।
সরকারের কাছে তারা অবিলম্বে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বিদ্যুৎ বিভাগের শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি জানান। সমাবেশ শেষে দাবিনামা সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft