ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুতে তদন্ত কমিটি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ২৪.১১.২০২৫ ৫:৩৭ পিএম

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমানকে প্রধান করা হয়েছে। তদন্ত কমিটির বাকি দুজন সদস্য হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও বিশেষ শাখার পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে কত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে; সেটি এখনও জানতে পারিনি।’

আরও পড়ুন : পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি শাহদৎ হোসেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশের দাবি শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ৫ লাখ টাকা না দেওয়ার জন্য ডিবি পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft