হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন সীমান্তে তিস্তা বিজিবির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল রবিবার (২৩ নভেম্বর ২০২৫) পৃথক ০৩টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব সিংগীমারী এবং বাড়াইপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল-৯৮ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৪৮৩ বোতল মাদক আটক করে। 

আটককৃত মাদকদ্রব্যের মূল্য-২,৩২,৪০০/- (দুই লাখ বত্রিশ হাজার চারশত টাকা)।

মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়িরা বিজিবির অভিযান বুঝতে পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পড়ে বিজিবি ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft