সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে শিশু নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল ঝুলন্ত মরদেহ

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পুরান পল্টন সেগুনবাগিচায় একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর ৩টা ১৪ মিনিটের সিকে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট। পরবর্তীতে একে একে যুক্ত হয় আরও ৪টি ইউনিট। ৫ ইউনিটের প্রচেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   সেগুনবাগিচা   অগ্নিকাণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft