ছাতকে নৌকাসহ মদের চালানটি জব্দ করেছে নৌ-পুলিশ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

সুনামগঞ্জের ছাতকে ইঞ্চিন চালিত নৌকাসহ মদের চালান জব্দ করেছে ছাতক নৌ পু্লিশ ফাঁড়ির একটি টহলরত টিম। ছাতক নৌ পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক ( নি:) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রাম সংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণ তীর হতে ১২৮(একশত আটাশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। 

ছাতক নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় নৌ টহল করাকালীন সময় গোপন সংবাদে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রামের সন্নিকটে কাটাগাং নদীর দক্ষিণ তীরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামী ১। মো: শামিম মিয়া (২২) পিতা- মৃত আবুল হোসেন সাং-নুরপুর প্রকাশ কাদিরপুর ( আমিরপুর বাজার সংলগ্ন) থানা-ইটনা জেলা-কিশোরগঞ্জ কে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ আটক করেন। আটক কৃত নৌকা তল্লাসী করে আসামীর দেখানো মতে নৌকার পাটাতনের নিচে থাকা ৪৮(আটচল্লিশ) বোতল এসি ব্লাক, ৩৯ ( ঊনচল্লিশ)বোতল ম্যাকডোনাল এবং ৪১( একচল্লিশ) বোতল অফিসার চয়েজ মদ সহ সর্বমোট ১২৮ ( একশত আটাশ)বোতল ভারতীয় মদ মূল্য অনুমান ১,০৭,৫৫০/- টাকার মালামাল উদ্ধার কর হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft