নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নেত্রকোনা সাংবাদিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। 

আরও পড়ুন- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হত’

এসময় বক্তারা বলেন, একজন কর্মরত সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোনা   হামলা   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft