‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হত’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ২:০৬ পিএম

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে। কিছু হলেই ভারতে চলে যায়। তিনি ভারতের মেহমান। তার যদি সৎ সাহস থাকতো তাহলে বেগম খালেদা জিয়ার মতো বিচারের মুখোমুখি হতেন। তিনি মামলার মুখোমুখি না হয়ে ভারতে পালিয়ে আছে। তবে তিনি যেখানেই থাকেন না কেন তার বিচার হবে। তিনি কোনোদিনই মাফ পাবেন না।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত এক সমাবেশে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচি প্রতিরোধে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন : বিমানবন্দর রেলষ্টেশনে সেনা অভিযান, পিস্তলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

আবু জাফর আহমেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জে একজন গডফাডারের গুলিতে নিহত হয়েছে রিয়াগোপ। একটি বাচ্চা শিশু সে তো কোনো অপরাধ করেনি। শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও অগ্নি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্নিসন্ত্রাস রুখে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহাগনর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আবুল কাওসার আশা, আক্তার হোসেন খোকন শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারায়ণগঞ্জ   মহানগর   বেগম খালেদা জিয়া   বিএনপি   শেখ হাসিনা   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft