রাজনৈতিক দলগুলোর বিভাজনে ভোট নিয়ে বিভ্রান্ত জনগণ: রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজনের কারণে ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বারবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও রাজনৈতিক দলগুলোসহ সাধারণ মানুষ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।

আরও পড়ুন- সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আজ রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন আদায় করতে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তখন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব দল একসুরে আন্দোলন করেছে। কিন্তু এখন দলগুলো বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এতে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে। যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলের কেউই ভালো থাকতে পারবে না।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের আশঙ্কা জানিয়ে তিনি বলেন, আইনশৃংখলা পরিস্থতি স্বভাবিক না হলে একটি সুন্দর ভোট সম্পূর্ণ করা সম্বভব না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারের সহযোগিতা করা উচিত। রাজনৈতিক দলগুলোর বিভক্তি ভেঙ্গে দেশ গড়তে সকলকে এক হতে হবে।

আরও পড়ুন- বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

উন্নত দেশ গড়তে  আগামীর নির্বাচন আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাশেদ খান।

এদিকে বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে বিএনপি ও গণঅধিকার পরিষদ যুগপৎ আন্দোলন করেছে। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ চলছে। ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দল জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব দলের সঙ্গেও আলোচনা হয়েছে।

এর আগে বিকেলে ডাকবাংলা বাজারে গণসংযোগ করে জেলা গণঅধিকার পরিষদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   গণঅধিকার পরিষদ   রাশেদ খান   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft