নতুন পোশাকে নামছে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম

জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সেই প্রেক্ষাপটে বাহিনীটির ব্যাপক সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে একপর্যায়ে অন্তর্বর্তী সরকার নতুন পোশাকের অনুমোদন করে।

এরই অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই এটি সর্বস্তরে চালু হচ্ছে না; সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এই পোশাক সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নব্যুয়ত মহাসম্মেলনে জনতার ঢল

নতুন এই পরিবর্তনের ফলে নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এই বিষয়ে বলেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব।

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিশ্চিত করে বলেন, পুলিশের পাশাপাশি র‍্যাব এবং আনসারের জন্যও পোশাক নির্বাচন করা হয়েছে এবং তা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।

উপদেষ্টা এ সময় আরও মন্তব্য করেছিলেন, পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন- জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ীরা ঠিক করবে আগামীর গণভোট: অ্যাটর্নি জেনারেল

জানা যায়, তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য আনুমানিক ৬ থেকে ৭ কোটি টাকা ব্যয় হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপে যদি পরিবর্তন না আসে তবে কেবল পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না।

তাদের মতে, পূর্বেও বহুবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের আচরণে পরিবর্তন না আসায় শুধু সরকারের অর্থ ব্যয় হবে। তাই পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মনোভাব পরিবর্তনকেও জরুরি বলে মনে করছেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   বাংলাদশ পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft