সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নব্যুয়ত মহাসম্মেলনে জনতার ঢল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৩ পিএম

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 

আরও পড়ুন : জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ীরা ঠিক করবে আগামীর গণভোট: অ্যাটর্নি জেনারেল

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনে যোগ দিতে ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলারগণ। মহাসমাবেশে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি।

আরও পড়ুন : নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ দেশবিদেশেন খ্যাতিমান আলেমগণ। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও যোগ দিয়েছেন এই মহাসম্মেলনে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft