আর্জেন্টিনার শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৪:৪৪ পিএম

আর্জেন্টিনার একটি শিল্প এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের দক্ষিণে এজেইজা এলাকার এই ঘটনায় কয়েকটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেও এখনও তা সম্ভব হয়নি।

এজেইজা এলাকার মেয়র গাস্তন গ্রানাদোস পরিস্থিতি সম্পর্কে বলেন, বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুনের তীব্রতা খুব বড়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, শিল্প এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। বিস্ফোরণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন : দুইশ'র বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে পাঁচটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুয়েনস এইরেসের প্রদেশের সিভিল ডিফেন্স পরিচালক ফাবিয়ান গার্সিয়া এটিকে খুব ভয়াবহ একটি অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, আগুন দীর্ঘ সময় ধরে জ্বলবে।

ওই এলাকায় টায়ার, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন দাহ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, যা আগুনের তীব্রতা বাড়িয়েছে। এজেইজার হাসপাতাল পরিচালক কার্লোস সান্তোরো নিশ্চিত করেছেন, তাদের হাসপাতালে অন্তত ২২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft