বিবিসিকে শেখ হাসিনার সাক্ষাৎকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:২২ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ৯:১৯ পিএম

গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন।

আরও পড়ুন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার।

এর আগে শেখ হাসিনার আরো তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। তিনটি সাক্ষাৎকারই ইমেইলে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- মুরাদের হাত ধরে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন: ঢাকা জেলা যুবদলে বিভাজন

বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের ‘বিদ্বেষমূলক বক্তব্য’ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   শেখ হাসিনা   বিবিসি   সাক্ষাৎকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft