আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন—‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’। তবে এ আগুনের ঘটনার খবর পায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, আগুন তেমন বড় নয়, কিছু ব্যানার ও ময়লার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মুরাদের হাত ধরে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন: ঢাকা জেলা যুবদলে বিভাজন

এসময় বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকেন— ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে আতঙ্কিত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন- আর্মি সার্ভিস কোরের সদস্যদের সেনাপ্রধানের বার্তা

এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ তারিখ ঠিক করেন।

আরও পড়ুন- কপ-৩০ সম্মেলনে এবার কি ভূমিকা রাখবে বাংলাদেশ?

আলোচিত এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   আওয়ামী লীগ   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft