প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম

সফরকারী আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ করা আইরিশরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৫৮৭ রান।

শেষদিকে, আইরিশ লোয়ার অর্ডার ভালোই লড়াই করে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত যে ২৫৪ রান করতে পেরেছে তার পুরো অবদানই লোয়ার অর্ডারের। ম্যাকব্রাইনের ফিফটির পাশাপাশি বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ম্যাকার্থির ব্যাট থেকেও এসেছে ২৫ রান।

আরও পড়ুন- আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন কেভিন ম্যাক অ্যালিস্টার

বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। ২টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।

এর আগে, সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। চাদ কারমাইকেলকে ফেরান নাহিদ রানা। পল স্টার্লিং আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর হ্যারি টেক্টরকে (১৮) এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন- ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার!

হাসান মুরাদের বলে ড্রাইভ খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচের শিকার হন ক্যাম্ফার। টাইগার এই স্পিনারের দ্বিতীয় শিকার হন লরকান টাকার (৯)। বল পায়ে লাগলে আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। দেখা যায় বল আঘাত করতো লেগ স্টাম্পে। সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে আইরিশরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বাংলাদেশ   আয়ারল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft