মধ্যরাতে গাজীপুরে দুই বাসে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম

গাজীপুরে পৃথক স্থানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বাসের যন্ত্রাংশ।

এদিকে পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় বাসের অধিকাংশ যন্ত্রাংশ পুড়ে যায়। বাসে কোনো যাত্রী এবং বাসের স্টাফ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : মানিকগঞ্জে তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরি: পাঁচ কথিত সাংবাদিক গ্রেপ্তার

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যায় ওই বাসের আসন ও যন্ত্রাংশ। 

এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। তবে বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : গাজীপুরে কোনাবাড়ীতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   দুর্বৃত্ত   অগ্নিকাণ্ড   মহানগরী   ভিআইপি পরিবহন     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft