যৌথবাহিনীর অভিযান গাজীপুরে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে প্রবাসী বিএনপি নেতাসহ ৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ অভিযান হয়।

আরও পড়ুন : রেস্টুরেন্টে ঘোড়ার মাংসকে গরুর বলে খাওয়ানোর অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়কের নেতৃত্বে গভীর রাতে এই অভিযান হয়। এসময় আটক করা হয় সৌদি আরবের মক্কা নগরীর মেসফালাহ এলাকার বিএনপি সভাপতি হাজী এনামুল হক মোল্লাসহ ৬ জনকে।

আরও পড়ুন : গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, মুলহোতাসহ গ্রেপ্তার ২

উদ্ধার করা হয় পিস্তল ও বিভিন্ন সরঞ্জাম। পরে সকালে আটককৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   শ্রীপুর   যৌথবাহিনী   অভিযান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft