আগামীকাল কুয়েটে শুরু হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম

নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে আগামীকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫।

শুক্রবার (৭ নভেম্বর) বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা এবং ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্যা আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।

আরও পড়ুন : প্রাথমিকে সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাতিল করেছে সরকার

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তাদের আশা, এ আয়োজন তরুণ প্রজন্মকে যুক্তি-নির্ভর মত প্রকাশ, দলগত নেতৃত্ব এবং বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশে উৎসাহিত করবে।

আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং এনডিএফ বিডি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী। এনডিএফ বিডি খুলনা জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ।

আরও পড়ুন : অভ্যুত্থানবিরোধী শক্তি শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করে জুলাইবিরোধী কাজ করাচ্ছে : এস এম সুইট

আয়োজনটি সভাপতিত্ব করবেন ১৭ লক্ষ বিতার্কিকদের সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মো. মাকসুদ হেলালী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্ক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণরা যুক্তিনির্ভর সমাজ গঠনের ধারণায় উদ্বুদ্ধ হবে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)   ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)   আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft