নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৬:১৬ পিএম

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : পার্বত্য উন্নয়নের রূপকার ওয়াদুদ ভূইয়া আবারও বিএনপির প্রার্থী

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft