সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম

পতিত আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা আফতাবের আয়কর নথির বিবরণী এবং এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র মামলার তদন্ত সংস্থা সিআইডিকে দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ‘কর অঞ্চল-৮’ কে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডি’র পক্ষে আবেদনটি করেন সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

আবেদনে বলা হয়েছে, সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা আফতাবের বিরুদ্ধে আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য ও বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচারের অনুসন্ধান চলমান আছে।

অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথির বিবরণী ও এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। সূত্র : বাসস

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় রাজস্ব   পতিত আওয়ামী সরকার   আনিসুল হক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft