ছাতকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যবসায়ীর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়া বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  (৩ নভেম্বর) ভোরে তিনি হাসপাতালে মারা যান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতজন আহত হন।

আরও পড়ুন : ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচন নিয়ে মতসভা

গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আরও পড়ুন : কমলগঞ্জ (পুসাক)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

মানিক মিয়া ছিলেন এলাকার সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। ব্যবসায়িক সততা, মানবিকতা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল অনন্য। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ মানিক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft