প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। সোমবার (৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ জমা দিয়েছেন তিনি।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক বলেন, ২০১৩ ও ২০২২ সালে তাকে দুই দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয় তাকে। এ সময়, দুই মাস র্যাব-১ এ আটকে রাখা হয়।
পরবর্তী, আবারও কাউন্টার টেরোরিজম ইউনিট কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
জ/উ