প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৪:৩২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরহাজারী ইউনিয়ন মহিলা দলের ১.২.৩ নং ওয়ার্ডের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে চরহাজারীতে জাগিদার বাড়ী হরিচাঁদ চাঁদ মন্দিরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরহাজারী ইউনিয়ন চরহাজারী মহিলা দলের সাবেক সভাপতি জুবেদা খানম ডলির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছু, নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনারা বেগম, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরামুল হক মিলন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। বাংলাদেশে নারী শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী হতে সহায়তা করবেন। তাহলে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করা হবে।
জ/উ