সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম

সিরাজগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা গম চিনাবাদাম সুর্যমুখী (হাইব্রিড) শীতকালীন পেঁয়াজ মসুর খেসারী ও অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে  বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮৩১০ জন কৃষকদের মাঝে প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন : সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন দুই বিএনপি নেতা

সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, কৃষিবিদ একেএম মনজুরে মাওলা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন প্রমূখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft