গাইবান্ধায় অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দেরঘাট এলাকা থেকে অটো ছিনতাইয়ের সময় স্থানীয় এলাকাবাসীরা তাদের হাতে-নাতে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত রাত আনুমানিক সাড়ে ৪টায় দিকে পুরাতন ব্রীজ থেকে অটো রিক্সা ভাড়া করে নিয়ে দারিয়াপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে রওনা করে। পরে তারা খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়ার শেষ প্রান্তে কালিতলা নামক ফাকা স্থানে নিয়ে যায়া। পরে অটোরিকশা চালককে থামতে বলে এবং চালককে মাসকিন টেপ দিয়ে হাত-পা ও মুখ বেধে সড়কের নিচে ধানক্ষেতে ফেলে দেয়। অটো চালক সুকৌশলে মুখে পেচানো টেপ খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। তাঁর আর্তচিৎকারে এলাকার মানুষ হতে নাতে ছিনতাইকারীদের ধরে ফেলে।

আরও পড়ুন- দশমিনায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৪

ছিনতাইকারীদের বাড়ি ওই এলাকায় হওয়ার স্থানীয় জনসাধারণ ও ওয়ার্ড সদস্য জানান, এই সংঘবদ্ধ চক্রটি অনেকবার একাজে আটক হয়েছিল। 

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া (পন্ডিতপাড়া) গ্রামের কোরবান আলীর ছেলে সৈকত ও সৈকতের স্ত্রী মনিরা আক্তার, কোরবান আলীর মেয়ে কনা আক্তার ও কনার স্বামী চাঁদ মিয়া। চাঁদ মিয়া রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাইবান্ধা   অটোরিক্সা ছিনতাইকারী   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft