কার্যক্রম নিষিদ্ধ আ. লীগসহ অঙ্গ সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষকের সংবাদ সম্মেলন

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ড এর ৪ নং ইউনিটের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২)।

মেহেরপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক আল হেলাল (৪৭) এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোরশেদ আলম মুন্নাকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   নিষিদ্ধ আওয়ামী লীগ   ঢাকা মহানগর   গোয়েন্দা পুলিশ (ডিবি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft