গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিনের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষকের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম

সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন কর্তৃক বাড়িতে, হামলা দম্পতিকে মারপিট,  স্ত্রীকে তুলে নেয়ার চেষ্টা ও বাড়ি দখলের হুমকি এবং গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী।

গতকাল শনিবার (১৮-অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহবুব মুন্সী ও তার পরিবারের লোকজন লেলিন শিকদারের বিচার চেয়ে প্রশাসনের কাছে শাস্তির দাবী জানান। তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচারের প্রার্থনা জানিয়েছেন।

মেহেরপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

উল্লেখ্য ভুক্তভোগী প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি কিডনি সমস্যায় ভুগছেন। অসুস্থ প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী সাংবাদিকদের বলেন, আমি ইতিমধ্যেই যৌথবাহিনীর নিকট লিখিতভাবে অভিযোগ করেছি। গোপালগঞ্জ সদর থানায়ও অভিযোগ করার উদ্যোগ নিয়েছি। আমি সুবিচার চাই।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft