মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রকৌশলীর
আল-রাজী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. রবিন ইসলাম নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন ইসলাম (৩০) সাহেবগঞ্জ দত্তকুশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

পলকের চাচা শ্বশুর পেল বিএনপির গ্রীন সিগন্যাল

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, রবিন ইসলাম বগুড়ার শাহজানপুরে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনই বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। আজ অফিস থেকে ফিরে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   ঢাকা-বগুড়া মহাসড়ক   উপসহকারী প্রকৌশলী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft