হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৫০ এএম আপডেট: ২০.১০.২০২৫ ১২:৩১ পিএম

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরেন। এর আগে, টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন।

ছুটি শেষে আজ শুরু হাইকোর্টের বিচার কাজ, ৬৬টি বেঞ্চ গঠন

পরে সেদিনই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এই মামলায় প্রসিকিউশন থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছেন এই মামলায়। তবে, মামলার মূল দুই আসামি পলাতক থাকায় কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি তারা।

মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, আসামি ৯০০

এদিকে, ট্রাইব্যুনাল- ২ এ আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে সোমবার।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   শেখ হাসিনা   আসাদুজ্জামান খান   গণঅভ্যুত্থান   মানবতাবিরোধী অপরাধ   গণহত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft