কক্সবাজারের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ পিএম

কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেলুনে চুল কাটারত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জানা গেছে, গত ৬ মে সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ২০ থেকে ২৫ জনের ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে মোনাফকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এ ছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।

আশুলিয়ায় প্রসূতি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজও বিক্ষোভ

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মোনাফ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft