শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে : উপদেষ্টা আসিফ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৫০ পিএম

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘নির্বাচন আয়োজনে ইসি কোনো বাঁকা পথে যাবে না’

আসিফ মাহমুদ বলেন, শহীদদের স্বীকৃতি দেওয়া এবং শহীদ পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা এবং শহীদদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শহীদদের রক্ত বৃথা যায় না। শাপলা চত্বরের ৫ মে এবং ২৪ আগস্টের ঘটনা একই সুতোয় গাঁথা বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৮ শহীদ পরিবারের হাতে চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ-ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডা. আ. ফ. ম. খালিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রেজাউল মাকছুদ জাহেদী (সচিব, স্থানীয় সরকার বিভাগ)। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর্থিক সংকটে জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ ৫৮ জন এবং ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদ ১৯ জন- মোট ৭৭ জন শহীদ পরিবারের প্রত্যেককে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে, মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft