বাংলাদেশ-ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত ১৬ অক্টোবর ইতালির রোমে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে সেদেশের ইন্টেরিয়র মিনিস্টার ম্যাটিও পিয়ানটিডোসি নেতৃত্ব দেন।

ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অর্থপাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আর্থিক সংকটে জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এ ছাড়া মানবপাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত : তারেক রহমান

তা ছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেয়।  

বৈঠকটিকে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   ইতালি   মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft