‘নির্বাচন আয়োজনে ইসি কোনো বাঁকা পথে যাবে না’
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ পিএম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‌‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচনকে যেন তেন হতে দেওয়া যাবে না। এটা পরিষ্কার যে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এতে কারও কোনো সন্দেহ নেই। এই নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না। কারও পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশনের ‘কমিটমেন্ট’ বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে।’

বাংলাদেশ-ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এফআইভিডিবি হলরুমে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। এটা পরিষ্কার বার্তা যে, রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে খুবই সচেতন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’ 

আর্থিক সংকটে জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদের (ইসি কর্মকর্তা) পরিষ্কার ও নিরপেক্ষ থাকতে হবে। সাহসের সঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ, আনসারসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে বলে জানান তিনি।

বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত : তারেক রহমান

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সিবিপিইপি প্রকল্পের আয়োজনে দ্য বেলট অ্যান্ড ড্রিপ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান ও মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেকারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন ইটিআই প্রশিক্ষণ পরিচালক আতিয়ার রহমান, উপ-সচিব মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মাহবুবুর রহমান প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft