বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুম কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন (ইনব্রিড ও হাইব্রিড) জাতের শাকসবজি, গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

আলুর দাম ধস, দেবীগঞ্জে চাষী–স্টোরেজ মালিকদের ক্ষতির আশঙ্কা ১৫০ কোটি টাকা

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। 

উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

গুরুদাসপুরে ইউএনও'র উচ্ছেদ অভিযান

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাকেরগঞ্জ উপজেলার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বরিশাল     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft