দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:১০ পিএম

জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের পিআর (আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা) দাবির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর-টিআর বাদ দিয়ে আসেন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন, পরে তাদেরকেই এসব সমস্যা সমাধানের কথা বলতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক কারণে কেউ যেন ধর্মকে ব্যবহার না করে: সালাহউদ্দিন

বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না। আমরা আমাদের কথা বলছি।

বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারটাকে বেশি ব্যস্ত করে তোলার মানে কি হয়? তিনি বলেন, কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর অবস্থান জানিয়ে বলেন, ভোটের ব্যাপারে কোনো আপস করা হবে না, জনগণ আপোস করবে না।

দলগুলো জুলাই সনদে সই না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে : রিজভী

তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   মির্জা ফখরুল   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft