জয়পুরহাট এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:১৫ এএম

দলের কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দলের আহ্বায়ক ও সদস্যসচিবকে পদত্যাগপত্র দেন তিনি। সেখানে তিনি দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষের কথা জানান।

ফিরোজ আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘জেলায় ৩৩ সদস্যের কমিটি রয়েছে। ওই কমিটি থেকে আমি পদত্যাগ করেছি। আমি দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। সেখানে কারণও উল্লেখ করেছি। হার্ডকপিও পাঠানো হয়েছে।’ পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেন, ‘সম্প্রতি এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’

বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দলে নেওয়া আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী বলে মনে করে তিনি লেখেন, ‘আমি আশা করেছিলাম, বিপ্লব পরবর্তী এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু দলটি গতানুগতিক অন্যান্য রাজনৈতিক দলের মতই নীতি অনুসরণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।’

ফিরোজ পদত্যাগপত্রে আরও লেখেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছি।’

তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ‘দলটি যেন আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে।’ এদিকে ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি নিয়ে জয়পুরহাট জেলা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 

দলটির জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বলেন, ‘জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। আমি বিষয়টি জেনেছি। অন্যরাও বিষয়টি জানেন। এটি গোপন করার বিষয় না।’

জ/দি
বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ
তাড়াশে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

তাড়াশে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের তাড়াশে যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীদের পুকুর জোড় করে
নওগাঁর ধামইরহাটে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর
গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

একদিন তুমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”-এই প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)   জয়পুরহাট   সমন্বয়ক   পদত্যাগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft