প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ পিএম

ঝিনাইদহের সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নানা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নগরবাথান গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম (৫৫) এবং হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের শিশু সিফাত। নিহত দু’জনের সম্পর্ক নানা ও নাতি।
এ ঘটনায় আহত হয়েছেন জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের ইমরান হোসেন (২৫)। বর্তমানে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতঞ্জয় কুমার দাস জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী মণ্ডল পরিবহনের একটি যাত্রীবাহী বাস আঠারো মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও শিশু সিফাত মারা যায়।
পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।