প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৪:৪৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।
আহতদের মধ্যে রয়েছেন অজয় সিং (৪২), শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন মোঃ তানভীর হোসেন (জনি), রেলগেইট এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।