রাজধানীতে ঝুম বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ এএম আপডেট: ০১.১০.২০২৫ ৭:০৬ পিএম

টানা কয়েক দিনের গরমের পর স্বস্তি নিয়ে এলো বৃষ্টি। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হয়েছে।

আজ বুধবার মৌসুমি বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটুপানি তো কোথাও কোমর সমান পানি। এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ভোর থেকে বিপাকে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

সরেজমিন দেখা গেছে, টানা বৃষ্টিতে রাজধানী নিউমার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। যদিও এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় হবে না, তবে নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাবে।

সকালে বৃষ্টির কারণে গণপরিবহন সংকটও দেখা যায়। সড়কে পানি জমে যাওয়ায় গাড়িগুলো ধীরগতিতে চলতে দেখা যায়। কোথাও কোথাও গলির পানি সড়কে এসে নামছে। মূল ড্রেন থেকে সড়কে উল্টো পানি উঠছে। সড়কে পানি থাকায় হেঁটে চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

জ/উ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর
রাজবাড়ীতে নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাজবাড়ীতে নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও রাসেল
অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ

অটোভ্যানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শামা ওবায়েদ

অটোভ্যানে করে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক
খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি বাসা থেকে জীবন্নেছা (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   নিউমার্কেট   পল্টন   রামপুরা   কাকরাইল   মিরপুরের কাজীপাড়া   কালশী   মতিঝিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft